শুলকবহরে মণ্ডপ পরিদর্শনে মহানগর আ. লীগ নেতা কে.বি.এম. শাহজাহান

শারদীয় দুর্গাপূজার মহানবমীর রাতে নগরীর ৮নং শুলকবহরের গৌরাঙ্গবাড়ি পূজামণ্ডপসহ আশপাশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা কে. বি. এম শাহজাহান।

এ সময় তিনি মণ্ডপের আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশের খবরাখবর নেন। পুরোহিতদের খেঁাজ—খবর নেন। পূজামণ্ডপের কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ—আলোচনা শেষে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড এর সদস্য রতন চৌধুরী, ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয় লাল গোস্বামী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংঘঠক গিয়াস উদ্দিন রিফাত, শাহাদাত হোসেন রনি, সাইফুদ্দিন সাইফু, সাজ্জাদ হোসেন জুয়েল, আফতাব মাহমুদ ইমন, গৌরাঙ্গবাড়ী পূজা কমিটির সাধারণ সম্পাদক মিঠু দে, বাবুল দে, ননী গোপাল দে, লিটন দাশ, সজল দাশ, গোকুল দে প্রমুখ।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.