জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে শহরের ভারপ্রাপ্ত মেয়র আনাতোলি কুর্তেভ।

রবিবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গার্ডিয়ান

ইউক্রেন জানিয়েছে, জাপোরিঝিয়ায় মোট ৭টি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশ সেনারা। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রে আঘাত হেনেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবারের ওই হামলার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা একজন বলা হয়। তবে সময় গড়ানোর সাথে মৃতের সংখ্যাও বেড়েছে। এর আগে শনিবার (৮ অক্টোবর) সকালে নিহতের সংখ্যা ১৪ জন ছিলো। আজ তা বেড়ে দাঁড়ালো ১৭ জনে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মোট সাতটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে এদিন। এর মধ্যে শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে তিনটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় প্রতিদিনই রকেট হামলা চালানো হচ্ছে। এটি রাশিয়ার ‘ইচ্ছাকৃত অপরাধ’ বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়া সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চলকে নিজেদের অংশ ঘোষণা করেছে, তার মধ্যে অন্যতম জাপোরিঝিয়া। এ অঞ্চলেই রয়েছে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটির নিয়ন্ত্রণ এখন রুশ বাহিনীর হাতে।

মন্তব্য করুন

Your email address will not be published.