সাতকানিয়ায়-নির্বাচনী ঘন্টা বাঁজতেই অস্ত্র মজুদ-আটক যুবক
এওচিয়ায় ভোট: ৭ রাউন্ড গুলিসহ দুই বহিরাগত যুবক আটক
সাতকানিয়া প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা এলাকা থেকে ৭ রাউন্ড গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা না গেলেও আটক দুজনের নাম সাহাব উদ্দীন ও জাসেদ বলে জানা গেছে। তাদের বাড়ি আমিলাইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড গাটিয়াডেঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।
ধারণা করা হচ্ছে, ১২ অক্টোবর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঘটাতে এসব অবৈধ গুলি মজুদ করা হচ্ছিলো।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক দুজনের পরিচয় নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।