সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার এওচিয়ার ১২ই অক্টোবর (বুধবার)এর ইউপি নির্বাচনে বৈদ্যতিক পাখা প্রতীকে লড়তে যাচ্ছেন এওচিয়া ইউনিয়নে দীর্ঘদিন যুবলীগের রাজনীতি করা পশ্চিম গাটিয়াডেঙ্গার ৯নং ওয়ার্ডের মো:হারুন।
খোঁজ নিয়ে জানা গেছে-মো:হারুন কোন ধরনের জনপ্রতিনিধি না হয়েও এলাকায় বিভিন্ন উন্নয়নমুখী কাজকর্মে অংশ গ্রহন করে ইতিমধ্যে এলাকায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

এলাকাবাসীর মনের আশার পূর্নতাদান করতেই যুবলীগের রাজনীতি করে আসা হারুনের এওচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা বলে সুত্র নিশ্চিত করেন।
এদিকে যুবলীগ নেতা হারুন গনমাধ্যমে বলেন-আমি যদি আল্লাহর রহমতে ১২ই অক্টোবর নির্বাচিত হতে পারি তাহলে আমি আমার ওয়ার্ডকে মাদকমুক্ত করব এবং সকল অনিয়ম অপকর্মকে জিরোটলারেন্স ঘোষনা করব ইনশাআল্লাহ।