মনির-সুরাইয়ার সমর্থনে এমপি নদভীর মতবিনিময় সভা

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে সাতকানিয়া আসনের মনির আহমদ এবং লোহাগাড়া- সাতকানিয়া -বাঁশখালি আসনের সুরাইয়া খানমের সমর্থনে সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও একটি পৌরসভার মেয়র, কাউন্সিলরদের সাথে মতবিনিময় করে চট্টগ্রাম ১৫আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মু:নেজামুদদীন নদভী। শুক্রবার রাতে সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মু:নেজামুদদীন নদভীর গ্রামের নিজ বাড়ি প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া  আসন থেকে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী মনির আহমদ এবং মহিলা সংরক্ষিত আসনের ফুটবল প্রার্থী সুরাইয়া খানম। উপস্থিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রফেসর ড.আবু রেজা মু:নেজামুদদীন নদভী বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তোলে ধরেন। এবং আগামি নির্বাচনে আবারো বর্তমান সরকারকে নির্বাচিত করার জন্য সবাইকে অনুরোধ করেন,পাশাপাশি সাতকানিয়া লোহাগাড়ার অভূতপূর্ব উন্নয়নকে আরো সামনে এগিয়ে নিতে কেঁওচিয়ার সাবেক চেয়ারম্যান মনির এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদুয়ানুল হক সুজনের স্ত্রী সুরাইয়া খানম লিলিকে নির্বাচিত করার জন্যও অনুরোধ করেন।

এই সময় উপস্থিত সকল জনপ্রতিনিধি এমপি নদভীর কথায় সমর্থন দিয়ে মনির আহমদ আর সুরাইয়া খানমকে নির্বাচিত করার বিষয়ে একমত পোষন করেন। পরে আগত সকল জনপ্রতিনিধিদের জন্য  রাতে নৈশভোজের আয়োজনও করা হয়।

 

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.