সাতকানিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৪নং ওয়ার্ড সাতকানিয়া থেকে প্রার্থী হয়েছেন আলহাজ্ব আবদুল আলীম। তাহার প্রতীক বৈদ্যুতিক পাখা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে উপজেলার ভোটাররা তাকে বিজয়ী করতে ঐক্যমত পোষণ করছেন। মোট ২৩৭টি ভোটের মধ্যে বিশাল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দী প্রার্থীকে পরাজিত করে আলিমকে বিজয়ের মুকুট পরাতে চান ভোটাররা।
চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়নের স্বার্থে আলীমের কোনো বিকল্প নেই। জনগণ আমাদের ওপর আস্থা রেখে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। আমরা জনগণের সব দাবির সঙ্গে এলাকার উন্নয়ন করতে বদ্ধপরিকর।আব্দুল আলীম পেশাগত জীবনের শুরুতে স্ট্যন্ডার্ড চাটার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংকে চাকরি করেছেন এবং পরবর্তীতে ব্যবসায় জড়িয়ে পরেছেন। তিনি বিএসসি (অনার্স) এমএসসি ডিগ্রীধারী একজন লোক। রাজনৈতিক জীবনে তিনি চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক পদে দায়িত্বরত আছেন। তাছাড়া তিনি সাবেক সহ-সভাপতি, সাতকানিয়া আওয়ামী সেচ্ছাসেবকলীগ, সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, সাতকানিয়া উপজেলা শাখা। সাধারণ সম্পাদক, শাহ আবদুল আলীম ফকির জামে মসজিদ, গারাঙ্গিয়া। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা ছিল তার।