এওচিয়ার চেয়ারম্যান-ইউপি সদস্যরা শ্রদ্ধা জানাতে গেল শহীদ গোলাম হোসেনের কবরে

এওচিয়ার সদ্য ইউপি নির্বাচন শেষে-

 

সৈয়দ আককাস উদ্দীন

সাতকানিয়া উপজেলার বহুল আলোচিত এওচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু সালেহও নির্বাচিত সকল ইউপি সদস্য ফুলেল শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন -এওচিয়া তথা গোটা সাতকানিয়ার একসময়কার যুবসমাজের অবিসংবাদিত ব্যক্তিত্বও চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগের প্রভাবশালী নেতা গোলাম হোসেনের কবরে।

 

 

বৃহস্পতিবার (১৩ই আগষ্ট)বিকাল ৩টায় সাতকানিয়ার এওচিয়ার ৬নং ওয়ার্ড সংলগ্ন গোলারঘাটের পশ্চিমে গোলাম হোসেনের পারিবারিক কবরস্থানে এই ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

এই ফুলেল শ্রদ্ধা নিবেদনের সময় চেয়ারম্যান এবং পরিষদের সদস্য ছাড়াও এওচিয়ার আওয়ামী লীগ যুবলীগ,ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কবরস্থানে শ্রদ্ধা জানাতে-দুই শতাধিক নেতাকর্মীর এই বহরের নেতৃত্ব দেন সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতিও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান এবং শহীদ গোলাম হোসেনের আপন ছোট ভাই আবু সালেহ।

শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি(আবু সালেহ)সহ পরিষদের সকল সদস্য

মন্তব্য করুন

Your email address will not be published.