ঈদগাঁও প্রেসক্লাবের নবগঠিত কমিটির প্রথম সাধারন সভায় দলমতের উর্ধ্বে উঠে কাজ করার আহবান জানান সংবাদকর্মীদের প্রতি। গতকাল সন্ধ্যায় বাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করে প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন সঞ্চালনায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও বেগবান করার উপর গুরুত্ব আরোপ করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন। আলোচনায় অংশ নেন, সাংবাদিক এ কে এম জাহাঙ্গীর বাঙালী, দৈনিক কক্সবাজার প্রতিদিন স্টাফ রিপোর্টার এম আবু হেনা সাগর,দৈনিক দৈনন্দিনের প্রতিনিধি শফিউল আলম আজাদ, সাংবাদিক তৈয়ব জালাল, দৈনিক রূপসী গ্রাম প্রতিনিধি এম, ছরওয়ার শিফা, দৈনিক অগ্নি শিখার প্রতিনিধি নাসির উদ্দিন পিন্টু, দৈনিক কক্সবাজার সংবাদ প্রতিনিধি মোজাম্মেল হক, আলা উদ্দিন,দৈনিক বসুন্ধরা প্রতিনিধি কাওছার উদ্দিন শরীফ, চ্যানেল কক্সের সম্পাদক মনসুর আলম, সদস্য এনামুল হক, দৈনিক দেশবাংলা প্রতিনিধি আজিজুর রহমান রাজু, দৈনিক আপনকণ্ঠ প্রতিনিধি নুরুল আজিম মিন্টু, দৈনিক হিমছড়ি প্রতিনিধি মোঃ রাশেদ কামাল। উপস্থিত ছিলেন হাফেজ বজলুর রহমান।সাধারন সভা শেষ করে সবাই নৈশভোজে অংশ নেন।