বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার, বিপুল পরিমাণ ইলিশ মাছ, ও জাল জব্দ করা হয়। রবিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট খন্দকার মাহমুদুল হাসান ও বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা না মেনে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে ১টি ট্রলারকে আটক করে ২২ জেলেকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এবং ট্রলারে থাকা, জ্বাল, বিপুল পরিমাণ ইলিশ মাছ ও ট্রলারটিও জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, বাঁশখালী সংলগ্ন বঙ্গোপসাগরে সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে মাছ ধরার দায়ে ২২ জেলেকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এ ৫ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয় ও ট্রলারে থাকা, জ্বাল, বিপুল পরিমাণ মাছ ও ট্রলারটিও জব্দ করা হয়। ঘটনাস্থলে তাৎক্ষণিক ট্রলার মালিকের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়। এবং জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। এবং জব্দকৃত ট্রলারটি মালামালাহ ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য মুহাম্মদ কালুর জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।