লোহাগাড়ার পদুয়ায় যুবকের পায়ে গুলি- কোর্টে মামলা: তদন্তের দায়িত্বে লোহাগাড়া থানা পুলিশ
চট্টগ্রামের লোহাগাড়া
লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ছমুদা পাড়ার মোঃ সেলিম (৩৩) কে গত (১ অক্টোবর) পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে দেশীয় এলজি অস্ত্র নিয়ে পায়ে গুলি করার অভিযোগ ওঠেছে -একই ইউনিয়নের জিন্নাত আলী পাড়ার মোঃ ফারুক (৪০), মোঃরিয়াদ,মোঃ নাইমুল (২৪) এর বিরুদ্ধে।
আজ ২৫শে সেপ্টেম্বর আহত সেলিমের বাড়িতে গেলে সেলিম এই প্রতিবেদককে এই তথ্য জানান।
চট্টগ্রাম আদালতে দায়ের করা মামলা সুত্রে জানাযায়-পদুয়া ইউনিয়ন পরিষদের ঘটনায় লোহাগাড়া থানায় মামলা করতে গেলে আহত সেলিমকে লোহাগাড়া থানার কর্মকর্তারা চট্টগ্রামের আদালতে মামলা করার পরামর্শ দিলে,আহত সেলিম চট্টগ্রাম এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর মামলা দায়ের করলে- আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন লোহাগাড়া থানার ওসি বরাবর।
মামলার বিষয়ে জানতে চাইলে মামলার বাদী সেলিম বলেন- আমি গরীব হওয়ায় লোহাগাড়া থানা আমার মামলাটি ফেলে রাখছে এখনো আদালতে প্রতিবেদন জমা দেননি,আমি আশা করি থানা কর্তৃপক্ষ খুব দ্রুত রিপোর্ট দিয়ে দিবেন এবং প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসবেন।
মামলার দায়িত্ব প্রাপ্ত লোহাগাড়া থানার এসআই সত্যজিত ভৌমিক জানান-হ্যাঁ মামলাটি এখনো তদান্তধীন, মেডিকেল রিপোর্টের জন্য আবেদন করেছি -রিপোর্ট এখনো হাতে আসেনি।
রিপোর্ট পাওয়া মাত্রই আমরা প্রতিবেদন দিয়ে দিব আদালতে।
মামলাটি আমরা আন্তরিক ভাবেই দেখতেছি।