ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যে কক্সবাজারের ঈদগাঁওতে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ২৯ অক্টোবর এ উপলক্ষে সকালে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভার আয়োজন করলো ঈদগাঁও থানা। রেলীটি স্টেশনের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন থেকে শুরু হয়ে বাজারের ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরবর্তীতে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবির। ঈদগাঁও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাস্টার নুরুল আজিমের সভাপতিত্বে অংশ নেন- ঈদগাঁও আ,লীগের সভাপতি তারেক আজিজ, ইসলামাবাদ আ,লীগের সভাপতি সাই ফুল ইসলাম মেম্বার, সাধারন সম্পাদক হুমায়ুন, উপজেলা কমিউনিটি পুলিশ সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন,যুবলীগ নেতা জামিল উদ্দিন, আলাদীন চেরাগের স্বত্বাধিকারী ফরিদুল আলম, সাবেক মেম্বার সেলিম উল্লাহ সিরাজীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশের সদস্যরা সহায়ক ভূমিকা পালন করছেন। আলোচনায় সুন্দর এলাকা বিনির্মাণে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ-জনতা সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্ব করা হয়। এতে মাদক, ইভটিজিং,বাল্যবিবাহ প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত নানান বিষয়ে আলোকপাত হয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.