চট্টগ্রাম সংবাদে খবর প্রকাশের জের-গণধর্ষন মামলার আরেক আসামি শ্যামল গ্রেফতার

এওচিয়ার চূড়ামনি

 

সৈয়দ আককাস উদদীন

 

সাতকানিয়ার এওচিয়ার চূড়ামনির পাহাড়ের পাদদেশের গণধর্ষন মামলার এজাহারনামীয় আরেক ২নং আসামিকে  র‌্যাবও  পুলিশ মিলে চন্দনাইশ উপজেলার দেওয়ান হাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

বুধবার(৯ই নভেম্বর)দিবাগত সন্ধ্যা ৭.৩০মিনিটে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেওয়ান হাট এলাকা থেকে চট্টগ্রামের আলোচিত গণধর্ষন মামলার ২নাম্বার আসামি শ্যামলকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তাও সাতকানিয়া থানা পুলিশের ওসি( তদন্ত) শফিকুল ইসলাম চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত আসামি উপজেলার কান্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া এলাকার নাথপাড়ার গৌর কিশোর নাথের ছেলে শ্যামল নাথ(৫০)

শ্যামলসহ এই মামলায় মোট ২জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেন।

আলোচিত গণধর্ষন মামলার ১নং আসামি মোক্তার আহমদকে গ্রেফতারের মাত্র ১দিনের মাথায় আরেক আসামি শ্যামলকেও গ্রেফতার করেন বলে নিশ্চিত করেন সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম।

তিনি চট্টগ্রাম সংবাদকে আরো বলেন-আমি এই আলোচিত মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে এবং চট্টগ্রাম  র‌্যাব-৭ মিলে মোক্তারকে গ্রেফতারের পর তার সহযোগী শ্যামলকেও আমরা গ্রেফতার করি,এবার শ্যামলের স্বীকারোক্তিমতে ধর্ষনে অংশ নেওয়া প্রকৃত অন্য ধর্ষকদেরও গ্রেফতার করা হবে।

এদিকে গ্রেফতারের বিষয়ে সত্যতা স্বীকার করে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন-আলোচিত গণধর্ষন মামলার আসামি মোক্তারের পর শ্যামলকেও  গোপন সংবাদের ভিত্তিতে সু-কৌশলে চন্দনাইশের দেওয়ানহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য-গত ২৭শে অক্টোবর চূড়ামনির মোক্তারও টমটম চালক শ্যামলসহ মিলে একই এলাকায় ভাড়া ঘরে থাকা ১৫বছরের এক কিশোরীকে অন্তত ৫/৭জনে দেড় দিন ধরে অমানবিক গণধর্ষন করে জীবনাশঙ্কা করে তোলেন। এমন বীভৎস ঘটনার কথা জানিয়ে পরিবারের পক্ষ থেকে ২৯শে অক্টোবর সাতকানিয়া থানায় এজাহার জমা দিলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারছিলেননা এমন তথ্য জানিয়ে চট্টগ্রামস্থ দৈনিক চট্টগ্রাম সংবাদের অনলাইনে গত- ২রা নভেম্বর” সাতকানিয়ায়-মদ খেয়ে সংঘবদ্ধ ধর্ষণ, হাসপাতালে জীবন-মৃত্যুর দোলাচলে কিশোরী”শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনও চট্টগ্রাম সংবাদের প্রতিবেদনের সুত্র ধরে একই দিন বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সকালের সময়ের অনলাইন ভার্সন এবং পরের দিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক গনমাধ্যম CSB News USA তেও একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ পেলে বিষয়টি জাতীয়ও আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনায় ওঠে আসে।

মন্তব্য করুন

Your email address will not be published.