সাতকানিয়ার এওচিয়ায় প্রতারণা মামলায় গ্রেফতার -১

 

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া উপজেলার এওচিয়ায় দুবাই ফেরত রিদুয়ান নামে এক যুবককে প্রতারণার অভিযোগে গ্রেফতার করেছে সাতকানিয়া থানা পুলিশ।

 

 

বৃহস্পতিবার(৯ই নভেম্বর) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত যুবকের নাম মো:রিদুয়ান(২৫) সে উপজেলার এওচিয়ার ৯নং ওয়ার্ডের নিয়ামত আলী পাড়ার নবীর হোসেনের ছেলে।

স্থানীয়ও পুলিশ সুত্রে জানাযায়-রিদুয়ান একসময় দুবাইতে থাকতো, কিন্তু হুট করে চাকুরী চলে
যাওয়াতে একই এলাকার প্রবাসী নাসির উদদীনের সহায়তায় দেশে ফেরত আসতে চাইলে- নাসির উদদীন তার কান্নাকাটি দূর্বল হয়ে ১০০গ্রামের দুটি স্বর্নের বারও আইফোনসহ কিছু বাড়ির জন্য সামগ্রী দিয়ে সবখরচ নাছির উদদীন বহন করে রিদুয়ানকে বাংলাদেশে পাঠায়।

কিন্তু দেশে এসে এই রিদুয়ান এতটাকার জিনিষ নিয়ে পালিয়ে যায়।
আজ দিবে কাল দিবে বলে কালক্ষেপন করতে থাকেন।

 

পরে প্রতারণার অভিযোগ এনে রিদুয়ানও তার মা এবং তার ভাইসহ মোট ৩জনের বিরুদ্ধে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

পরে সেই মামলার প্রতিবেদনের ভিত্তিতে ওয়ারেন্ট হলে -পুলিশ রিদুয়ানকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.