এওচিয়া ব্রহ্মময়ী কালী মন্দির কমিটি সংবর্ধনা দিলো নতুন চেয়ারম্যানকে

সাতকানিয়া প্রতিনিধি
সাতকানিয়ার এওচিয়ার শ্রীশ্রী ব্রহ্মময়ী কালী মন্দির ও শ্রীশ্রী কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটি এবং এওচিয়ার সর্বস্তরের সনাতনী জনসাধারণের পক্ষ থেকে এওচিয়া ইউনিয়ন পরিষদের বিনাপ্রতিদ্বন্ধিতায় নব-নির্বাচিত চেয়ারম্যান আবু ছালেহকে সংবর্ধনা দেয়া হয়েছে। ১১ই নভেম্বর(শুক্রবার দুপুরে) কালী মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটি এওচিয়ার নবনির্বাচিত চেয়ারম্যান ও সাবেক তুখোঁড় ছাত্রনেতা আবু ছালেহকে এই সংবর্ধনা প্রদান করেন। মন্দিরের পক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাতকানিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজিব দাশ,এতে আরো উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু অমিত কান্তি দত্ত, এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সমর কান্তি দাশ,এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী,আওয়ামী লীগনেতা বোরহান,  এওচিয়া ইউনিয়ন পরিষদের সকল সদস্য, এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল ওয়াহেদ শাহআলম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো:কলিমুল্লাহ, এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি নুরুল আলম কোম্পানী,সাবেক ছাত্রনেতা ও এওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা সাইফুল, ইউনিয়ন যুবলীগনেতা আবু তাহের,ছালেক,সোহেল,খোরশেদ,সাবেক ছাত্রনেতা মন্জুর,ফারুক,যুবলীগনেতা শহিদ,এবং এওচিয়া ইউনিয়ন যুবলীগনেতা ও বিশিষ্ট শিল্পপতি মো:সোহেল,ব্যবসায়ি আব্দুল আজিজ রুবেল,ব্যবসায়ি ইউনুস,আওয়ামী লীগনেতা হাছানুল্লাহ চৌধুরী, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক, ও যুবলীগনেতা মাইমুন, ফরিদ,আব্দুল মান্নান, নাজিম, সেলিম চৌধুরী, হুমায়ুন, ইকবাল, আমিনসহ স্থানীয় মাব্যগন্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন

Your email address will not be published.