সাতকানিয়ায় সাঙ্গু নদীর পাড় থেকে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবস্থিত সাতকানিয়া- দোহাজারী সংযোগ সেতুর সাঙ্গু নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করায় আজ ১২ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা এই অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে মাটি উত্তোলন করায় পশ্চিম কাড়গড়ের ১ নং ওয়ার্ডের মৃত খলিলুর রহমানের মোঃ শহীদকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন মোবাইল কোর্ট।

এসময় উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.