মহাসমাবেশ সফলে ‘আমার চট্টগ্রাম’র গণসংযোগ ও পথসভা

শেখ হাসিনার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক সংগঠন ‘আমার চট্টগ্রাম’র উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় চলমান লিফলেট বিতরণ, গণসংযোগ, মাইকিং ও পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক ও মহানগর আওয়ামী লীগ নেতা কেবিএম. শাহজাহান।

আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান উপদেষ্টা ও ‘আমার চট্টগ্রাম’র সভাপতি সাদেক হোসেন চৌধুরী পাপ্পু, উপদেষ্টা মুহাম্মদ জসিম উদ্দিন, সহ সভাপতি মনোয়ার জাহান মনি, আওয়ামী লীগ নেতা সাধন দাস, শামসেদ খোকন, স্বেচ্ছাসেবকলীগ নেতা পংকজ রায়, এনামুল হক, মোজাম্মেল হক মানিক, এম.এ.এইচ. মানিক, আব্দুল বাতেন, শাহদাত হোসেন রনি, গিয়াস উদ্দিন রিফাত, আফতাব উদ্দিন মাহমুদ, ইসমে আজিম আসিফ, জাহাঙ্গীর আলম, ফয়সাল বাদশা অপুধর রাজ, মোহাং বাদশা, অমিত দাস আরজু, মোহাং আবদুল্লাহ, রিয়াদ হোসেন, মোহাং আজিম, মোহাং বাবু, মোহাং মোবারক প্রমুখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.