মহাসমাবেশ সফলে স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মীসভা
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আগামী ৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে এবং ২৩, ২৮ ও ২৯ ওয়ার্ডে সংগঠনের সদস্য সংগ্রহের লক্ষ্যে শনিবার (২৬ নভেমন্বর) নগরীর দীন মোহাম্মদ কমিউনিটি সেন্টারে চলমান কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। সভায় বক্তারা ৪ ডিসেম্বর মহাসমাবেশ সফল করতে সংশ্লিষ্ট ওয়ার্ডের সকলকে সুশৃঙ্খলভাবে জনসভায় অংশগ্রহণে আহবান জানান এবং আগ্রহী কর্মীদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরম বিতরণ করা হয়।
আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি এড. তসলিম উদ্দিন,মনোয়ার জাহান মনি, আজিজ মিসির,আজাদ খান অভি, যুগ্ম-সাধারণ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু সহ সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতৃবৃন্দ।