বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

৩টি ডেম্পার ট্রাক ও স্কেভেটর জব্দ

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দক্ষিন চাম্বল ও নাপোড়া সীমান্ত ছড়া থেকে অবৈধভাবে বালু ও মাঠি কাটায় করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্কেভেটর ও ৩ টি ডেম্পার ট্রাক জব্দ করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান। সোমবার ২৮ নভেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছড়া কেটে বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্ক্যাভেটর ও ৩ টি ডেম্পার ট্রাক জব্দ করে চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর হোসেনের জিম্মায় দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত এর উপস্থিতি টের পেয়ে বালু ও মাঠি কাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, চাম্বল ৫ নং ওয়ার্ডের ছড়া থেকে অবৈধভাবে মাটিকাটার সময় একটি স্ক্যাভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এই সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটিকাটার সাথে জড়িত লোকজন পালিয়ে যায়। আটককৃত স্ক্যাভেটর ও ড্রাম ট্রাক স্থানীয় ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল হোসেনের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

Your email address will not be published.