চমেকে ঈদগাঁওর সংবাদকর্মী পূত্র জামির সফল অপারেশন সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁওর সংবাদকর্মী পূত্র জামির সফল অপারেশন সম্পন্ন হয়েছে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে)। জানা যায়, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোটার, ঢাকাস্থ বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি, ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগরের মেঝ ছেলে মোহাম্মদ জামি (৬) রক্ত শূন্যতার পাশাপাশি হার্নিয়া রোগেও আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন যাবত ধরে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের দশ তলায় ৮৪ নং শিশু ওয়ার্ড়ে চিকিৎসারত অবস্থায় ছিল। দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে তার মাঝে রক্তশূন্যতা দেখা দেয়। সেই থেকে রক্ত দিয়ে যাচ্ছেন পরিবার। ৩০ নভেম্বর বিকেলে হার্ণিয়া রোগের সফল অপারেশন সম্পন্ন হয়। এতে মহান রাব্বুল আলামীনের কাছে শুকুরিয়াও জ্ঞাপন করেন তার পরিবার। সে সাথে চিকিৎসক সহ যারা জামির অসুস্থ অবস্থায় প্রতিক্ষনে খোঁজখবর নিয়েছে তাদের প্রতিও কৃতজ্ঞ।
মন্তব্য করুন

Your email address will not be published.