রাউজানে স্বপন চন্দ্র নাথ (৪৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বপন চন্দ্র সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
বুধবার(৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে পৌরসভার জলিলনগর জগন্নাথ মন্দিরের পেছনের মার্কেট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পৌরসভার জলিলনগর জগন্নাথ মন্দিরের পেছনের মার্কেট থেকে ঝুলন্ত অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।