চট্টগ্রামের বোয়ালখালীতে রুমা আকতার (২১) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডীর ৭ নম্বর ওয়ার্ডের মোবারক আলীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমা আকতার পশ্চিম গোমদণ্ডীর প্রবাসী আবু তৈয়বের স্ত্রী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।