নবাগত জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন চট্টগ্রাম কোর্ট ভবন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ

চট্টগ্রাম-

 

সৈয়দ আক্কাস উদদীন 

বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম কোর্ট ভবন আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শরিফ উল্লাহ’র নেতৃত্বে জেলা প্রশাসন, চট্টগ্রামে নব যোগদানকৃত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামানকে ফুলেলশুভেচ্ছা জানানো হয়।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে  এই শুভেচ্ছা জানানো হয়।

এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম  কোর্ট ভবন আঞ্চলিক শাখার সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ তারেক, যুগ্ম সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, ,অর্থ সম্পাদক আবদুল মজিদ, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর,ধর্ম সম্পাদক নজরুল ইসলাম, সমবায় সম্পাদক মোঃ নুরুল আমিন, সহ প্রচার সম্পাদক শেখ ফরিদ, নির্বাহী সদস্য আবদুল মোমেন রকি, সদস্য মোঃ আলাউদ্দিন প্রমুখ।

সৌজন্য সাক্ষাতকালে চট্টগ্রামের সার্বিক উন্নয়নকাজে সকল কর্মকর্তা/কর্মচারীর সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

মন্তব্য করুন

Your email address will not be published.