শনিবার বাঁশখালী আ.লীগ সম্মেলনের দ্বিতীয় অধিবেশন

বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শনিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

এইদিন নগরের ২ নম্বর গেইটের সামারা কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৬টায় এ অধিবেশন শুরু হবে।

শুক্রবার (৯ নভেম্বর) দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি।

বিজ্ঞপ্তিতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাঁশখালী উপজেলার কাউন্সিলরদের উপস্থিত থাকার জন্য দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

এর আগে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন গত সোমবার অনুষ্ঠিত হয়েছিল ।

মন্তব্য করুন

Your email address will not be published.