দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি আগ্রবাদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনীর মোড়ে এসে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
তিনি বলেন, ‘হুমকি-ধামকি, অগ্নিসন্ত্রাস, বোমা বাজি করে এদেশের যারা জনদুর্ভোগ সৃষ্টি করছে তারা কখনো বাংলাদেশি হতে পারে না। তারা ৭১’র পরাজিত শক্তি পাকিস্থানীদের প্রেতাত্মা। এদেশে শান্তি প্রিয় মানুষের জানমালের নিরাপত্তায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ স্বেচ্ছাসেবক লীগ সর্বদা রাজপথে থাকবে।
আরো বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. তসলিম উদ্দিন, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।