সাতকানিয়া প্রতিনিধি-
সাতকানিয়ার এওচিয়ার মাটিতে দীর্ঘ ৫বছর পর আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের রাজনীতি আবারো চাঙ্গা হতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে স্বাধীনতার মহাহ বিজয় দিবস পালনও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর (শুক্রবার) এওচিয়ার টেক প্রাঙ্গনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিজয় দিবসের এই কর্মসূচী পালিত হয়।
বিজয় দিবস পালন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ এবং আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাজিম উদদীন চৌধুরীর সভাপতিত্বে -প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মো:আবু ছালেহ্, বিশেষ অতিথি ছিলেন এওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা বিশিষ্ট দানবীর নুরুল হক সিকদার, আরেক সহসভাপতি আব্দুল হাকিম,মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এওচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক-শহিদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো:আব্দুল ওয়াহেদ শাহআলম,সাধারন সম্পাদক মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিনজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কলিমুল্লাহ,ইউনিয়ন যুবলীগনেতা আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগনেতা হাসানুল্লাহ চৌধুরী, মো:সাইফুল,মো:ইউনুস,সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন,যুবলীগনেতা আব্দুল আজিজ রুবেল,খোরশেদ,সোহেল,ছালেক,মাঈন উদদীন,ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ এওচিয়ার বিভিন্নস্তরের নেতাকর্মীও সাধারণ জনগন এতে উপস্থিত হন।
বিজয় দিবসের আলোচনা সভায় চেয়ারম্যান আবু ছালেহ ২০২৪সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আবারো আওয়ামীলীগকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করার জন্য সরকারের অভূতপূর্ব উন্নয়নের ফিরিস্তি তোলে ধরেন,এবং এওচিয়ার বর্তমান উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে উন্নয়নের প্রশ্নে বিন্দু মাত্রও কারো সাথে আপোষ চলবেনা বলে হুঁশিয়ারী বার্তা দেন।
অপরদিকে প্রধান অতিথি এওচিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু ছালেহ্কে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সদস্য ও সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস তার বক্তব্যে বলেন-গেল ৫বছর এওচিয়ায় আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হলেও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের সাথে কখনো সমন্বয় ছিলনা।
এবং তার আমলে এওচিয়ায় প্রকাশ্যে কখনো দলীয় কর্মসূচী পালিত হতনা।
তার কাজ ছিল পরিষদে বসে রাজনৈতিক ভাবে কোনঠাসায় থাকা বিরোধী দলীয় নেতাকর্মীদের প্রতি সহানুভূতিশীল হয়ে অর্থ হাতিয়ে নিয়ে সরকার দলীয় লোকদের প্রকাশ্যে গালিগালাজ করে নিজেকে বিরোধী নেতাকর্মীর কাছে দাঁপুটে হিসেবে উপস্থাপন করা।