মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, আমার পিতা রাত-দিন চট্টলবাসীকে নিয়ে ভাবতেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য সকল নেতৃবৃন্দকে প্রস্তুত হতে হবে।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, তারেক জিয়া লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার যে পায়তারা করছে তার দাঁতভাঙা জবাব দিতে হবে। বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সকলকে প্রস্তুত থাকতে হবে। যেখানে নাশকতা সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার (১৭ ডিসেম্বর) নগরীর বিজয় মঞ্চে মহানগর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ আয়োজনে এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরেরর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টলার গণমানুষের প্রিয় নেতা। চট্টগ্রামের সকল মানুষের সুখে-দুঃখে যিনি সবার আগে ছুটে যেতেন, তিনিই হলেন মহিউদ্দিন চৌধুরী। চট্টলার উন্নয়নের রুপকার ছিলেন মহিউদ্দিন চৌধুরী।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগ এর কোষাধ্যক্ষ আব্দুস সালাম, মহানগর আওয়ামী লীগ এর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক চন্দন ধর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদ, মহানগর আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম বাহাদুর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এডভোকেট তসলিম উদ্দিন, আজাদ খান অভি, আজিজ মিসির, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর চৌধুরী তপু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. তালেব আলী, ইয়াসিন আরাফাত কচি, রুমেল বড়ুয়া রাহুল, নোমান চৌধুরী, জয়নাল উদ্দিন জাহেদ, খোরশেদ আলম মানিক, মো. বিন ফয়সাল প্রমুখ।