রাঙ্গুনিয়ায় ৯ বসতঘর পুড়ে ছাই

রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে মরিয়ম নগর দক্ষিণ রশিদিয়া পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মো. নাসির উদ্দীন, মো. জসিম উদ্দিন, মো. মজিদ, মো. গফুর, মো. কাদের, মো. জলিল, মো. মালেক, মো. সবুর, জেবুর নাহার।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। স্থানীয়রা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান।

মন্তব্য করুন

Your email address will not be published.