চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন সচিব পদে পদোন্নতি পেয়েছেন। নতুন করে তাকে পদায়ন করা হয়েছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর হিসেবে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন এ প্রজ্ঞাপন জারি করেন। তবে এই প্রজ্ঞাপনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার পদে নতুন করে কাউকে পদায়ন করা হয়নি।