চট্টগ্রামে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

চট্টগ্রাম নগরের পাচঁলাইশ থানায় জামায়াতের ১০ দফা দাবিতে বের করা ঝটিকা মিছিল থেকে জামায়াত শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে গ্রেফতার করা কর্মীদের পরিচয় জানা যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন মজুমদার বলেন, সকালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে।

খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৮ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.