কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার সাংবাদিক মিজানুর রহমান আজাদের পিতা মৃত্যবরন করেছেন। তাঁর মৃত্যুতে সামাজিক প্লাট ফর্ম ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেন। দৈনিক সাঙ্গু ও সৈকত পত্রিকার উপজেলা প্রতিনিধি,চৌফলদন্ডী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী মৌলানা মিজানুর রহমান আজাদের পিতা ইসলামাবাদের বোয়ালখালী নিবাসী হাজী লাল মিয়া ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরি জনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন প্যানেল,কার্যকরী পরি ষদ এবং সকল সদস্যবৃন্দরা।