ঈদগাঁওতে ঊষা আর্টস ইনস্টিটিউটে চড়ুইভাতি হবে ২১ জানুয়ারী

সৃজনশীল ও মননশীল শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা, শিখন ও পঠনের মাধ্যমে সুপ্তপ্রতিভা বিকাশের অনন্য প্রতিষ্ঠান ঊষা আর্টতুতস ইনস্টিটিউট তার ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দময় ও সংবেদনশীল শৈশব নিশ্চিতকল্পে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে জীবনমুখী শিক্ষাভ্রমণ ও কচিকাঁচার মেলা ‘চড়ুইভাতি ২০২৩’ আয়োজন করতে যাচ্ছে। এবারের ‘ শিক্ষাভ্রমণ ও কচিকাঁচার মেলা ‘চড়ুইভাতি’র মূলপ্রতিপাদ্য ‘শৈশবের আনন্দ রথ,আগামীর দীপ্ত পথ ‘। আগামী ২১ জানুয়ারী ২০২৩ ইং বাঁকখালী নদী ও মহেশখালী চ্যানেলসংলগ্ন খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পে দিনব্যাপী ভ্রমণ-শিখন-বিনোদন-ভোজন’সহ সৃজনশীল ও মননশীল বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এই আয়োজন নান্দনিক, শৈল্পিক এবং সৃষ্টিমুখর আনন্দময়তায় ভরে উঠবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। নিবন্ধন ফি (পাঁচশত টাকা) ১শিক্ষার্থী ও ১ অভিভাবক। চড়ুই ভাতিতে যা থাকছেঃ শিখনভ্রমণ, সম্প্রীতি সাক্ষাৎ, প্রকৃতিবীক্ষণ,ঘুড়ি উড্ডয়ন,কানামাছি ভোঁভোঁ,র্যাফল ড্র,গানে গানে গায়েন, কবিতা কলা,আঁকাজোঁকা (আর্ট ক্যাম্প), চোখবান্ধ হাঁড়ি ভাঙ্গ, মিউজিক্যাল চেয়ার গেম (ট্রিপ টু জেরুজালেম) (অভিভাবক), আষাঢ়ে গল্পঃ ছাটামারা (প্রতিযোগিতা), স্পট কীকঃ ওয়ান শট ওয়ান গোল, মোরগ লড়াই,নাচের তালে-খুশীর বোলে,ফানুস উড়াই, ক্যাম্পফায়ার, রঙঢংসঙঃ কৌতুক।
মন্তব্য করুন

Your email address will not be published.