স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা ও শীতবস্ত্র বিতরণ
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে।
ফুলেল শ্রদ্ধার পরে নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ের আলোচনা সভায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
আরো বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনি, আজিজ মিসির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, দেবাশীষ আচার্য্য।
প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর সঞ্চালনায় সভা শেষে ৩০০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।