সাতকানিয়ায় ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

সাতকানিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭শ পিস ইয়াবাসহ মো. সাবের (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহফীল রেস্তোরার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একইদিনে নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ইউসুফ সাতকানিয়া পৌর সদরের ভোয়ালিয়া পাড়ার ফকির আহমদের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, প্রতিদিন রাতে মাদক বিরোধী অভিযানের পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সাতশ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা ও আরেকজন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.