সাতকানিয়ার নারী ইয়াবা নিয়ে ধরা পড়লো চন্দনাইশে

চন্দনাইশে এক হাজার পিস ইয়াবাসহ সাতকানিয়ার এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে গাছবাড়িয়া এলাকার সড়ক ও জনপথ অফিসের সামনের রাস্তায় যাত্রীবাহি একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওই নারীর নাম নাছিমা আক্তার (৪৫)। তিনি পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে এবং মো. নয়নের স্ত্রী।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ চট্টগ্রাম সংবাদকে বলেন, গাছবাড়িয়ায় সওজের অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপরে বসানো চেকপোস্টে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই নারীকে সন্দেহ হয়। এসময় ওই নারী হাতে থাকা পার্টস ব্যাগে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.