দোকানে আগুন, গোসাইলডাঙ্গায় ৫ লাখ টাকার ক্ষতি

চট্টগ্রাম নগরের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচার ও ভাঙারি দোকোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বন্দর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া বলেন, গোসাইলডাঙ্গায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফার্নিচার ও ভাঙারি দোকোনে আগুন লাগে। বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে পাঁচঁটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ও ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.