সাতকানিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা

চট্টগ্রামের সাতকানিয়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, জেলা পরিষদ সদস্য আব্দুল আলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দীকি, অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু ছালেহ্,মাদার্শার চেয়ারম্যান আ ন ম সেলিমসহ আরো অনেকেই।

সভায় বক্তারা, অবৈধ ইটভাটা, ফসলি জমির মাটিখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। একইসঙ্গে পৌরসভাজুড়ে যত্রতত্র পার্কিং, সড়ক দখল করে অবৈধ দোকানপাটের নৈরাজ্য বন্ধেরও তাগিদ দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.