বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ঘি কারখানায় অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় চট্রলা ঘি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে বেশকিছু স্টিকার বোতল যুক্ত ডালডা, পামওয়েল, কাপড়ের রং ব্যবহার করে ঘাওয়া ঘি, ভেজিটেবল ঘি, পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কোট পাড়ায় নাছির ম্যানসনে এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান। এ বিষয়ে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, কাথরিয়া এলাকায় চট্রলা ঘি কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ডালডা, পামওয়েল, কাপড়ের রং ব্যবহার করে ঘাওয়া ঘি,ভেজিটেবল ঘি,পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় একই সাথে প্রতিষ্ঠানটির পরিচালক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।