বাঁশখালী পরিদর্শনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

বাঁশখালী প্রতিনিধিঃ

চট্টগ্রামের বিভাগের কমিশনার ড. আমিনুর রহমান এনডিসি সরকারি সফরে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) তিনি বিভিন্ন কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং কার্যক্রমের খোঁজ-খবর নেন। এসময় উৎসবে মেতে উঠতে দেখা যায় কোমলমতি শিক্ষার্থীদের। পরে তিনি খানখানাবাদ রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এক মতবিনিময় সভায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ পরিচালক ড. বদিউল আলম, শিক্ষা বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান ও বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রিয়াদ হোসেন, উপজেলা প্রকৌশলী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার নুরুল ইসলাম, লোচেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান আ.ন.ম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান কপিল উদ্দিন, চেয়ারম্যান কায়েস সরওয়ার সুমন, সাবেক চেয়ারম্যান আব্দুস ছবুর চৌধুরী, চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, রায়ছটা প্রেমাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুস সবুর, প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারী- বেসরকারী কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভাগীয় কমিশনার কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন। তিনি দেশপ্রেম, শিক্ষা, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, শিশুস্বাস্থ্য, গ্লোবালাইজেশন ইত্যাদি বিষয়ে বক্তব্য রাখেন। আয়োজিত সভায় প্রধান অতিথি শিশু শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে জন্য শিক্ষকদের দিক নির্দেশনা প্রদান করেন। পরে তিনি বাঁশখালী পৌরসভা কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, পৌর ভূমি কার্যালয় সহ বিভিন্ন অফিস পরিদর্শন করবে বলে জানা যায়।

মন্তব্য করুন

Your email address will not be published.