লোহাগাড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুরে জামায়াত ক্যাডার গ্রেপ্তার

লোহাগাড়ার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফেরণের ঘটনায় জামায়াত ক্যাডার দেলেয়ার হোসেন ভুট্টুকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ ফেব্রয়ারি) সকালে সাতকানিয়া সদর ইউনিয়নের গারাঙ্গীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দেলেয়ার হোসেন ভুট্টু লোহাগাড়ার আধুনগর সর্দানী পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান বলেন, দেলোয়ার মৌলভী জামায়াতের ক্যাডার। তার বিরুদ্ধে লোহাগাড়া থানাসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রযেছে। চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাংচুর, অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফেরণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.