পটিয়া থেকে লোহাগাড়ায় যাওয়ার পথে সাতকানিয়ায় অসুস্থ হয়ে গোপাল মুহুরী নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
গোপাল মুহুরী পশ্চিমবঙ্গের হাওড়ার ঘোষপাড়ার বিবেক পল্লীর বেলুর মৃত ফনিন্দ্র মুহুরীর ছেলে।
জানা গেছে, পটিয়ায় এক আত্মীয়ের বাড়ি থেকে লোহাগাড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে গাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাতকানিয়ায় নামিয়ে আশশেফা হাসপাতালে পৌঁছে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন।