পটিয়ায় এক স্কুল ছাত্রী নিখোঁজ

পটিয়া প্রতিনিধি

পটিয়ায় অষ্টম শ্রেনীর এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ সুলতানা ইসলাম মীম (১৩) পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চাপড়ী গ্রামের মো: আইয়ুব খানের মেয়ে। সে কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী। এ বিষয়ে নিখোঁজের মা কামরুন নাহার (৩৫) বাদী হয়ে পটিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। ডায়েরি সূত্রে জানা যায় ২৪ ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে নিখোঁজ সুলতানা ইসলাম মীম পটিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাড়ীর সামনে থেকে সিএনজি করে রওনা দেয়। পরবর্তীতে খবর পাওয়া যায় সে অনুষ্ঠানে যায়নি।

নিখোঁজ সুলতানা ইসলাম মীমের মামা আবুল কালাম জানান, আমার ভাগিনীকে সম্ভাব্য সকল স্থানে খবরাখবর নেওয়ার পরও কোথাও পাওয়া যায় নি।

মন্তব্য করুন

Your email address will not be published.