আগামী ২ মার্চ সাতগাছিয়া দরবারে ওরশ মাহফিল

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় আগামী ২ মার্চ ১৭ ফাল্গুন সতাগাছিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হবে। অরাজনৈতিক, ধর্মীয় আধ্যাত্মিক ও সুলতানপুরী দর্শন ভিত্তিক সংস্থা আঞ্জুমান-এ আশেকানে গাউসুল আজম সুলতানপুরী কল্যাণ সংস্থার উদ্যোগে সাজ্জাদানশীনে দরবার আওলাদ -এ রাসূল (সাল্লাল্লাহু আলাইহি  ওয়াসাল্লাম), মুর্শিদ -এ বরহক্ব গাউছে দাওয়ান, হযরত আলহাজ্ব মাওলানা শাহসূফি শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরী (মা.জি.আ.) প্রকাশ বড় মিয়া বাবাজান কেবলার সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ চট্টগ্রামের সুপরিচিত ঐতিহ্যবাহী পটিয়া উপজেলাধীন হাইদগাঁও ইউনিয়নে সাতগাছিয়া দরবারে প্রতি বছরের ন্যায় এই বছরও বাইজ্জাকেরিন বড় মিঞা মঞ্জিলে ওরশে মোকাদ্দাস মহা সমারোহে অনুষ্ঠিত হবে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কয়েক হাজার আশেক, ভক্ত, মুরিদানদের সমাগম ঘটবে বলে দরবারের পক্ষ থেকে জাননো হয়। ওরশ শরিফে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন সাতগাছিয়া দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি মাওলানা আবুল মকছুম মোঃ ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃজিঃআঃ) । ঐদিন দরবারে আগত মেহমানদের নিরাপত্তা, পবিত্রতা রক্ষাসহ সুশৃঙ্খলভাবে দিনব্যাপী কর্মসূচী সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করার জন্য বাদে আছর হতে তবারুক বিতরণ পর্যন্ত দরবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামন করা হয়েছে। ওরশে সারারাত ব্যাপী ভাবগম্ভীর পরিবেশে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করা হবে। ওরশ শরিফের পবিত্রতা রক্ষার্থে এবং যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সাংগঠনিকভাবে দরবারের পক্ষ থেকে সবধরনের ডিজে গাড়ী,সাউন্ড সিস্টেম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.