সাতকানিয়ায় মোবাইল কোর্ট: বিভিন্ন অনিয়মের দায়ে ৪ ফার্মেসীকে ৫৫ হাজার টাকা জরিমানা

 

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কোর্ট রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমা- তুজ -জোহরা।

এসময় মোবাইল কোর্টে মেয়াদ উত্তীর্ণ, ট্রেডলাইসেন্সবিহীন ও বিজ্ঞাপনের ঔষধ বিক্রি করার অপরাধে আলিফ ফার্মেসীকে ২০ হাজার টাকা, রয়েল ফার্মেসীকে ১০ হাজার টাকা, আল মদিনা ফার্মেসীকে ১০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসীকে ১৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ও ঔষধ কোম্পানি কর্মরত এমআরদের দেওয়া বিজ্ঞাপনের ঔষধ জব্দ করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা- তুজ- জোহরা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এরকম অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.