নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নে জায়গা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী আবু তাহের সন্ত্রাসী হামলায় গুরতর আহত হয়েছেন স্থানীয় এক মসজিদের ইমাম দীল মোহাম্মদ।
জানা যায়, গত ১০ই এপ্রিল দুপুর ১২টার দিকে আহত দীল মোহাম্মদ তার পৈত্রিক জমিতে কাজ করতেছে এমন অবস্থায় হঠাৎ করে একই এলাকার আবু তাহের সওদাগর তার ভাগিনা শাহেদ দলবল নিয়ে দীল মোহাম্মদ কে ক্ষেতে কাজ করা অবস্থায় অতর্কিত হামলা করে।হামলা গুরুতর ভাবে আহত হয় দীল মোহাম্মদ। শরীরে অসংখ্য লাটির আঘাতে অনেকাংশ থেঁতলে গেছে, মাথায় ও হাতে বেশ কয়েকটা কুপ ডান হাতের দুইটা আঙ্গুলের লিগামেন্টসহ হাতের তালু মারাত্মকভাবে কেটে গেছে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের ডাক্তাররা রোগীর আশংকাজনক অবস্থা দেখে তড়িৎ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
দীল মোহাম্মাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আবু তাহের তার ভাগিনা শাহেদ ও দলবলসহ সকল সন্ত্রাসীদের বিচার হতে হবে। তাহের একজন ভূমিদস্যু, জোর জবরদস্তি করে অসংখ্য মানুষের জায়গা জমি দখল করে আসছে দীর্ঘদিন ধরে। তার ভূমিদস্যুতা ছড়িয়ে গেছে পুরো এলাকায়, সংখ্যালঘুরাও পর্যন্ত তার সন্ত্রাসী কর্মকান্ডের স্বীকার হয়েছেন এবং হচ্ছেন। পার্শবর্তী বড়ুয়া পাড়ার শ্বশান ও কামারপাড়ার এক হিন্দুর জায়গা পেশিশক্তি দেখিয়ে বেদখলের ঘটনাও আছে। বছর দুয়েক আগেও সে তার আপন ভাই ও তার ভাইয়ের ছেলেকে বড় লাঠির (গদা) আঘাতে মাথা পাঠিয়েছে।তারা প্রকাশ্যে সন্ত্রাসী কার্যকালাপ পরিচালনা করে এলাকায়।
এই বিষয়ে অভিযোগ তদন্তকারী পুলিশ কর্মকর্তা এএসআই জিহাদ বলেন, বিষয়টি তদন্ত করতেছি।দীল মোহাম্মাদ গুরতর আহত হয়েছেন।ঘটনায় যে দোষী তাকে আইনের দ্রুত আওতায় আনা হবে।