বাঁশখালীতে কার ফোনে অভিযান না করে ফিরলেন এসিল্যান্ড?

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ ফিলিং স্টেশনে অভিযানে গিয়ে ফিরে এসেছেন এসিল্যান্ড ও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে আনোয়ারা -বাঁশখালী পিএবি প্রধান সড়ক সংলগ্ন চেচুরিয়া পুরাতন ব্রিক ফিল্ড নামক স্থানে অবস্থিত শামান্তা মোবাইল সিএনজি ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান ও চট্টগ্রাম বিস্ফোরণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে যান।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেশ কয়েকবার মোবাইলে কথা বলতে দেখা যায়। এর কিছুক্ষণ পরে তারা অভিযানে না করে ফিরে আসেন।

মন্তব্য করুন

Your email address will not be published.