বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে গুনতে হলো জরিমানা

হাটহাজারীতে বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় তিন দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত সরকারহাট বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকানি সুকান্ত দাশকে ১০ হাজার টাকা, শাহ আলমকে ৫ হাজার টাকা, মহিউদ্দিন ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও পাশ্ববর্তী অন্যান্য দোকানিদের সতর্ক করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.