ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন যুবলীগ নেতা কামাল

 

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে সাতকানিয়ায় দু:স্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

৩০শে মার্চ (দুপুরে)সাতকানিয়া প্রিপার সিটি শপিং সেন্টারের সামনে এই ইফতার বিতরণ করা হয়।

এতে সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতিও চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগনেতা এবং পৌর ব্যবসায়ি সমিতির সভাপতি মো. কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মো:জোবায়ের। এতে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ব্যবসায়ি সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,সাতকানিয়া পৌর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা আহমদ হোসেন, পৌরসভা ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো:ইলিয়াস, সাবেক ছাত্রনেতা মো:জাকারিয়া এবং যুবলীগ নেতা কাজী এনামুল হক ও মো:সানি,মো:আলমসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে মো:জোবায়ের বলেন-করোনাকাল থেকে শুরু করে যুবলীগনেতা কামাল গণমানুষের পাশে থেকেই কাজ করে যাচ্ছেন সেটার রাজসাক্ষী সাতকানিয়ার সর্বস্তরের জনগণ,আমি কামালের জন্য দোয়া করি যাতে সে ভবিস্যতে আরো বেশী মানুষের পাশে থাকতে পারেন। আর আমাদের নেতা বিপ্লব বড়ুয়া অন্য ধর্মের লোক হলেও কখনো মনে হয়নি তিনি ভিন্ন ধর্মের লোক কারণ তার আচার আচরণ ভালবাসা অসাম্প্রদায়িকতার এক মূর্ত প্রতীক,তিনি মসজিদ মাদ্রাসায় গোপনে যে ভাবে দান-সদকা করেন তা অকল্পনীয় এতে আমাদের কখনোই মনে হয়নি তিনি ভিন্ন ধর্মের ব্যক্তি, এটাই মানুষের প্রতি তার ভালবাসা এটাই আমাদের নেতার মহত্ত্ব।

তিনি আরও বলেন, আজকের এই ইফতার বিতরণে আমি আপনাদের অনুরোধ করছি যে আমাদের নেতা সাতকানিয়া লোহাগাড়ার অহংকার আমাদের গর্ব বিপ্লব দাদা আর মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং পাশাপাশি কামালের জন্যও কারণ তিনি আগামিতে যেন এই মানবিক কর্মকাণ্ড আরো ব্যাপক আকারে প্রসারিত করতে পারেন।

মন্তব্য করুন

Your email address will not be published.