সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মন্ত্রে দীক্ষিত হয়ে নিজের জীবন উজাড় করে দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাই শেখ হাসিনার নির্দেশে আমিও যত দিন বেঁচে থাকি ততদিন মানুষের জন্য নিজেকে নিবেদন করতে পিছপা হবো না।
শুক্রবার সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তাঁর ব্যক্তিগত অর্থায়নে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোতালেব আরও বলেন, আমার জীবনে আর কোন চাওয়া-পাওয়া নাই। আল্লাহ আমাকে সব দিয়েছেন। আমার ব্যবসাগুলো ভবিষ্যৎ প্রজন্মকে বুঝিয়ে দিয়েছি। এখন জনসেবা করে বাকি জীবন অতিবাহিত করতে চাই। এ জন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মো.জোবায়ের।
বক্তব্য দেন, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল করিম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাবেক কাউন্সিলর শিকু আরা বেগম, ছদাহা ইউ.পি সদস্য শম্পা দেবী সোমা ও হামিদা বেগম প্রমুখ।