চট্টগ্রামের বাঁশখালীতে চারটি দেশীয় অস্ত্রসহ শাহেদুল করিম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
গ্রেপ্তার শাহেদুল করিম টেকনাফ উপজেলার রাজাখালী এলাকার নবির হোসেনের ছেলে।
র্যাব-৭ এর চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবচার জানিয়েছেন, গ্রেপ্তার যুবককে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।