সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলামের দেওয়া ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁর পক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় আওয়ামী লীগ নেতারা বলেন, জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের দুঃস্থ মানুষকে অন্ন, বস্ত্র, গৃহ দিয়েছেন। শুধু তাই নয়, রোজায় যাতে তারা সেহেরি-ইফতার করে ইবাদত-বন্দেগি করতে পারেন সেজন্য তাদের দেখভালের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছেন। তারই নির্দেশনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন সাতকানিয়া-লোহাগাড়ার মানুষের দায়িত্ব নিয়েছেন। মানুষের দোরগোড়ায় ইফতার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দিন পারুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এস এম আজিজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তাসরিফুল ইসলাম জিল্লু।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শাহরিয়ার রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি আসহাব উদ্দিন, ৩ নং ওয়ার্ড সভাপতি নুরুল আলম, ৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব, ৬ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলেইমান, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি, ৮ নং ওয়ার্ড সভাপতি আবদুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর, পশ্চিম ঢেমশা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হাসান
সাধারণ সম্পাদক মফিজুর রহমান ছাত্রলীগ নেতা মোরশেদ আলম, মামুনুর রশিদ,মোরশেদ কামাল প্রমুখ।